সদ্য সমাপ্ত সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার
বিকেল ৩; ০০ টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে সম্মেলন সভা কক্ষে অনুষ্ঠিত
সভায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান সিলেটের বিভাগীয়
কমিশনার ড.মোশাররফ হোসন। এসময় বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান সহ নয়টি
ওয়ার্ডের মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডের মহিলা কাউন্সিলরগণ স্ব
শরীরে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করেন।
এরই মধ্য দিয়ে শুরু হয়েছে নবগঠিত বিশ্বনাথ পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের পাঁচ বছরের যাত্রা।