বিজ্ঞপ্তি
অক্টোবর / ৩০ / ২০২২
সিলেট নগরীর মিরাবাজার মৌসুমী-৬৮ নিবাসী মরহুম হাজী শামছুল হক চৌধুরীর পুত্র আল-হামরা ও হাসান মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মো: কবির আহমদ চৌধুরী শুক্রবার (২৮ অক্টোবর) বাদ মাগরিব জকিগঞ্জ উপজেলার নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহী রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম কবির আহমদ চৌধুরীর জানাজার নামাজ শনিবার (২৯ অক্টোবর) বাদ যোহর মিরাবাজার আগপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে মানিকপীর (রহ.) টিলায় দাফন সম্পন্ন হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।