বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের আইকন মাশরাফি

পুণ্যভুমি ডেস্ক

অক্টোবর / ১৯ / ২০২২

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের আইকন মাশরাফি
ad-spce

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নতুন দল সিলেট স্ট্রাইকার্সের আইকন হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ স্থানীয় একটি হোটেলে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে সিলেট দলের লোগো উন্মোচন করা হয়।

এছাড়াও কোচিং স্টাফসহ চার বিদেশি ক্রিকেটারের নামও ঘোষণা করে সিলেট দল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের আইকন ক্রিকেটার মাশরাফি ও সিলেটের মালিকানাধীন প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টসের চেয়ারম্যান সারোয়ার চৌধুরী। আগামী তিন মৌসুমের জন্য সিলেট স্ট্রাইকার্সের মালিকানা পেয়েছে ফিউচার স্পোর্টস।

বিদেশীদের মধ্যে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির, শ্রীলংকার অলরাউন্ডার থিসারা পেরেরা-ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা এবং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসকে সরাসরি দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

লোগো উন্মোচন অনুষ্ঠানে রাজিন সালেহকে সহকারী কোচ এবং নাজমুল ইসলামকে ব্যাটিং কোচ, সৈয়দ রাসেলকে পেস বোলিং কোচ, ডলার মাহমুদ ও রাসেল আহমেদকে ফিল্ডিং কোচ, মুরাদ খানকে স্পিন বোলিং কোচ, ইয়াকুব চৌধুরীকে প্রশিক্ষক হিসেবে ঘোষণা করে সিলেট।

ফিজিও হিসেবে জহুরুল হক উজ্জল, লজিস্টিক ম্যানেজার হিসেবে কাজী মাসুক আল বারী এবং মিডিয়া অ্যান্ড কমার্শিয়াল ম্যানেজার হিসেবে মিনহাজ উদ্দিন খান থাকবেন। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।

ad-spce

খেলাধুলা

ad-spce

সর্বশেষ আপডেট

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের আইকন মাশরাফি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বকাপে মাঠে নামার আগে সিংহাসন ফিরে পেলেন সাকিব

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কমলগঞ্জে মাদকাসক্ত হচ্ছে স্কুল শিক্ষার্থীরা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

এক ঘন্টার জন্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করলো চা-শ্রমিকের মেয়ে সোনামণি লোহার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মল্লিকার্জুন খারগে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপর বিজিবি কর্তৃক নির্যাতন ও হয়রানির অভিযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

রুশ হামলায় ইউক্রেনের ১১শ’ শহর ও গ্রাম বিদ্যুৎ শূন্য

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেই সৈয়দপুরে রেলওয়ের অবৈধ অভিযান, ভুক্তভোগীদের অভিযোগ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জলবায়ু পরিবর্তনের কারণে চরম ঝুঁকিতে প্রায় ১শ’ কোটি শিশু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে মেয়র হওয়ার সপ্নে দল ত্যাগ করলেন বিএনপির সভাপতি জালাল উদ্দীন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce