বিজ্ঞপ্তি
নভেম্বর / ০৮ / ২০২২
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্হ পরিবারের মাঝে জরুরি সহায়তা
এবং ত্রাণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য
চিলড্রেন হিউম্যাটেরিয়ান ফান্ডের অর্থায়নে এফআইভিডিবির বাস্তবায়নে অদ্য ৭
নভেম্বর সোমবার জকিগঞ্জ উপজেলা অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য এই
প্রকল্পের অধীনে জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নে সাম্প্রতিক বন্যায়
ক্ষতিগ্রস্হ পাঁচশটি পরিবারের মাঝে পরিবার প্রতি নগদ ৪৫০০ টাকা করে প্রদান
করা হবে।
অবহিত করন সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার একে এম
ফয়সাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, সমাজসেবা
কর্মকর্তা বিনয় ভূষণ দাস,সেভ দ্য চিলড্রেন এর ফোকাল পারসন মোঃ তাজমুল
ইসলাম,এফআইভিডির প্রজেক্ট কো- অর্ডিনেটর সুশান্ত কুমার দাশ, সূচনা
প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ জাকির হোসেন প্রমুখ।