বেইলি ব্রিজ ভেঙ্গে জুড়ী-লাঠিটিলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন : জনদুর্ভোগ চরমে

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

অক্টোবর / ২৩ / ২০২২

বেইলি ব্রিজ ভেঙ্গে জুড়ী-লাঠিটিলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন : জনদুর্ভোগ চরমে
ad-spce

মৌলভীবাজার জেলার জুড়ীতে একটি বেইলি ব্রীজে বালুবোঝাই ট্রাক আটকে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। শনিবার (২২ অক্টোবর)  সকালে উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের উত্তর ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ কারণে দুর্ভোগে পড়েছেন হাজারো সাধারণ মানুষ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২২ অক্টোবর) সকাল আটটার দিকে বালুবোঝাই ট্রাকটি বেইলি ব্রীজ অতিক্রম করছিল। এ সময় ট্রাকের চাপে স্টিলের পাটাতন ছুটে ব্রীজটি ভেঙে যায়। এরপর ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সড়কে উপজেলার পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, সাগরনাল, গোয়ালবাড়ী ও ফুলতলা ইউনিয়নের লোকজন চলাচল করেন। এ ছাড়া তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষার্থীরাও সেতুটি দিয়ে আসা-যাওয়া করেন। ব্রীজটি ভেঙে যাওয়ায় সারাদিন মানুষের দুর্ভোগ উঠেছে চরমে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা যায়, উত্তর ভবানীপুর এলাকায় স্মরণরায় খালের ওপর পুরোনো সেতু ভেঙে সেখানে প্রায় ৩৮ মিটার দীর্ঘ একটি নতুন পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ চলছে। আমিনুল ইসলাম প্রাইভেট লিমিটেড নামের নওগাঁর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। এ জন্য সম্প্রতি পুরোনো ব্রীজটির পাশে একটি বিকল্প বেইলি সেতু নির্মাণ করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। সেই ব্রীজটি ভেঙে গেছে।
সরজমিনে দুপুরে গিয়ে  দেখা যায়, ব্রীজের মাঝখানে দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটকে আছে। ব্রীজটিতে মোট ২৮টি পাটাতন বসানো। রড দিয়ে একটির সঙ্গে আরেকটি হালকা ঝালাই দেওয়া। বেশির ভাগের ঝালাই ছুটে গেছে। সেতু ভেঙে পড়ায় লোকজন একপাশ দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে চলাচল করছেন। তবে দুর্ঘটনা ঠেকাতে স্থানীয় কয়েকজন তরুণ স্বেচ্ছাশ্রমে পথচারীদের চলাচলে সহযোগিতা করছেন।
সওজ অধিদপ্তরের কুলাউড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করে ব্রীজটি মেরামত করা হবে। তবে এ কাজে সময় লাগবে।

ad-spce

মৌলভীবাজার

ad-spce

সর্বশেষ আপডেট

বেইলি ব্রিজ ভেঙ্গে জুড়ী-লাঠিটিলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন : জনদুর্ভোগ চরমে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শাবিতে ‘ক্যারিয়ার কাউন্সেলিং ও উদ্যোক্তা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুড়ীতে নিসচা'র নিরাপদ সড়ক দিবস উদযাপন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র দাবী পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অধিকার বঞ্চিত পৌরবাসীর কল্যাণে কাজ করতে চাই: মেয়রপ্রার্থী মুহিবুর রহমান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হারিয়ে যাওয়া জনপ্রিয় কুস্তি খেলা হাওরাঞ্চলে দিন দিন আবারও জনপ্রিয় হয়ে উঠছে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সকাল সন্ধ্যা গণ- অনশণ কর্মসূচী পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয়: শরিফা খান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

মানুষের জন্ম নয়, কর্মই যুগ যুগান্তর বাঁচিয়ে রাখে : ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce