আগুনসন্ত্রাসের শিকারদের স্মৃতিচারণ, কাঁদলেন প্রধানমন্ত্রী

পুণ্যভূমি ডেস্ক

নভেম্বর / ০৭ / ২০২২

আগুনসন্ত্রাসের শিকারদের স্মৃতিচারণ, কাঁদলেন প্রধানমন্ত্রী
ad-spce

আওয়ামী লীগ আয়োজিত ‘অগ্নি-সন্ত্রাসের আর্তনাদ: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খণ্ডচিত্র’ শীর্ষক অনুষ্ঠানে অগ্নিসন্ত্রাসের স্মৃতিচারণ করেছেন ওই ঘটনার শিকার আহত রাজধানীর এলিফ্যান্ট রোডের দোকান কর্মচারী সালাহউদ্দিন ভূইঞা। তিনি বলেন, আগে কর্ম করে খেতাম। কিন্তু আগুনে পুড়ে এখন আমার চেহারা বিকৃত হওয়ার পরে কেউ চাকরি দিতে চান না। আমার কাজ করার শক্তি আছে, কিন্তু কেউ কাজ দেয় না। আমার দুইটা ছেলে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তাদের একটা কিছুর ব্যবস্থা করুন। আমি আপনার সঙ্গে থাকতে চাই। আমাকে একটু কাজ দেয়ার ব্যবস্থা করে দেন। তার আবেগঘন বক্তব্যে ভারী হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চোখের পানি ধরে রাখতে পারেননি।
রোববার (৬ নভেম্বর) ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি-জামায়াতের টানা আন্দোলনের সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও হত্যাকাণ্ডের শিকার ও মৃত্যুর ঘটনার আংশিক চিত্র তুলে ধরতে জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগ এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর শাহবাগে বাসে অগ্নিকাণ্ডে মারা যাওয়া নাহিদের মা রুনি বেগম বলেন, শাহবাগে আমার সন্তানরে পেট্রোলবোম দিয়ে পুড়ায় মারছে বিএনপি ও জামায়াতে ইসলাম। আমরা আমার সন্তানকে দেখতেও পারি নাই।
এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার সন্তানরে দেখার সুযোগ দেয় নাই বিএনপি ও জামায়াতে ইসলামরা। তার কারণে আজও আমি অসুস্থ। সেই ঘটনায় আমি বিচার পাই নাই। প্রধানমন্ত্রী আপনি আমার মা, আমি আপনার সন্তান। আপনি  বিচার করবেন। রুনি বেগম জানান, তিনি কোনও সহযোগিতা পাননি। ২০১৩ সালের মার্চে রাজশাহীর সাহেব বাজারে বোমা হামলায় আহত পুলিশের এসআই মকবুল হোসেন বলেন, জামায়াত-শিবিরের নিক্ষিপ্ত বোমায় আমার দুটি হাত হারিয়ে ফেলি। আমি আহত হয়েছি, পঙ্গু হয়েছি, কিন্তু মনোবল হারাইনি। এখনও জামায়াত-শিবিরের কথিত সাংবাদিক প্রতিনিয়ত বিভিন্ন নামে-বেনামে আমার বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারে দরখাস্ত দিয়ে আমার পদোন্নতি আটকে দিয়েছে। জামায়াতের বিভিন্ন সাংবাদিক পুলিশের মনোবল নষ্ট করতে ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা মানুষের জানমাল রক্ষায় জীবন দিতে প্রস্তুত।

ad-spce

জাতীয়

ad-spce

সর্বশেষ আপডেট

আগুনসন্ত্রাসের শিকারদের স্মৃতিচারণ, কাঁদলেন প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১১ নভেম্বর যুব মহাসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগর যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের সমৃদ্ধির জন্য আবারও ক্ষমতায় আনতে হবে: নুরুল ইসলাম নাহিদ এমপি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতীয় বিএসএফ তিন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আইডিইবি'র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও প্রকৌশলী সমাবেশ মঙ্গলবার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নগরীর নয়াসড়কে নববধু বিউটি পার্লারের উদ্বোধন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে ইজিপিপির সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সমাজ সংস্কারে মনির উদ্দিন চৌধুরীর ভুমিকা ছিল অতুলনীয়: সালেহ আহমদ খসরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে গাড়ি থামিয়ে বিএনপি নেতা আফম কামালকে খুন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce